অস্কারের নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা

অস্কারের নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৭ সালের ৯৯তম আসরকে সামনে রেখে যে নতুন নীতিমালা অনুমোদন করেছে, তা শুধু পুরস্কারের কাঠামো নয়; বরং চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনাকেও স্পষ্ট করে দিচ্ছে।

অভিনয় বিভাগ থেকে শুরু করে আন্তর্জাতিক সিনেমা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা—সব ক্ষেত্রেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

অভিনয় বিভাগে ইতিহাস গড়া সিদ্ধান্ত সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিনয় বিভাগে। নতুন নিয়ম অনুযায়ী, একজন অভিনেতা বা অভিনেত্রী একই বিভাগে একাধিক মনোনয়ন পেতে পারবেন, যদি তাঁর একাধিক পারফরম্যান্স ভোটে শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।