জিসানের নতুন গান 'নিদয়া' আসছে

জিসানের নতুন গান 'নিদয়া' আসছে

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২০: ৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২০: ৪৭ সঙ্গীতশিল্পী জিসান খান শুভ তার নতুন গান 'নিদয়া' নিয়ে আসছেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস)। গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। প্রিয় মানুষ হারানোর হাহাকারের এই গানের গল্পে ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।

ভিডিওতে দর্শক দেখতে পাবে জিসান খান শুভ ও নুসরাত জাহান ফাতেমার অনবদ্ধ রসায়ন। নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, 'আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।'

ডিএমএস জানায়, আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।