আজ শুক্রবার ঢাকার মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় কনসার্ট ‘ইন্ডি ফেস্ট: চ্যাপটার ওয়ান’। পারফর্ম করবেন বাংলাদেশের ব্যান্ড লেভেল ফাইভ, ভারতের তালপাতার সেপাই এবং পাকিস্তানের বায়ান ও আবদুল হান্নান।
গততকাল সকালে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সংগীতশিল্পীরা। পাকিস্তানের বায়ান ব্যান্ড ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’সহ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে।
বাংলাদেশে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সিক্টিজ লাভ’, ‘সত্য-মিথ্যে’, ‘তুমি’, ‘শুভ্র প্রভাত’ অন্যতম।





























































