বলিউডের জনপ্রিয় দম্পতি দিব্যাঙ্কা ও বিবেকের যমজ সন্তানের সুখবর

বলিউডের জনপ্রিয় দম্পতি দিব্যাঙ্কা ও বিবেকের যমজ সন্তানের সুখবর

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। যমজ পুত্রসন্তানের মা–বাবা হয়েছেন এই তারকা দম্পতি। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে যৌথ পোস্টে দিব্যাঙ্কা ও বিবেক লিখেছেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি আমরা।’

আরেকটি পোস্টে বিবেক দাহিয়া রসিকতার সুরে লিখেছেন, ‘অপেক্ষার অবসান। আমাদের “দ্য বয়েজ” এসে গেছে, আর জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর লাগছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।