অভিনেত্রী অনিতা কানওয়ালের কঠিন বাস্তবতা

অভিনেত্রী অনিতা কানওয়ালের কঠিন বাস্তবতা

একসময় ভারতীয় টেলিভিশনের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন ছিলেন অনিতা কানওয়াল। তিনি একই সময়ে ১৩টি ধারাবা�হিকে অভিনয় করেছেন। জনপ্রিয় সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন তিনি। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খানের সঙ্গেও কাজ করেছেন। অথচ সেই অনিতা কানওয়াল এখন বলছেন, অডিশনে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন, কাজ পাচ্ছেন না, এমনকি কখনো কখনো নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন জাগে তাঁর মনে।

আশির দশক থেকে দুই হাজারের শুরুর সময় পর্যন্ত ভারতীয় টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। সেই সময়ের দর্শকদের কাছে তিনি ছিলেন ঘরের মানুষ। অনিতা জানান, একটা সময় ছিল, যখন তিনি একসঙ্গে ১৩টি টেলিভিশন শোতে কাজ করতেন। নব্বইয়ের দশকের ভারতীয় টিভির সোনালি সময়ে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

বিভিন্ন সিরিয়ালে মায়ের চরিত্র, কঠোর অথচ আবেগপ্রবণ নারী কিংবা কর্তৃত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। অনিতা ছিলেন জনপ্রিয় টিভি সিরিজ ‘সার্কাস’-এর অংশ, যেখানে অভিনয় করেছিলেন তরুণ শাহরুখ খানও।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।