তাসনিয়া ফারিণের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর

তাসনিয়া ফারিণের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর

তাসনিয়া ফারিণের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের আলোচনা শুরু করেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড ‘রেডি’র সঙ্গে তাসনিয়া ফারিণের বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। সেই সফলতার ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আসছে ব্র্যান্ডটি।

এ উপলক্ষে রোববার (১৭ মে) ঢাকায় রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে তাসনিয়া ফারিণের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং ফজলে মাহমুদ রনি বলেন, ‘তাসনিয়া ফারিণ বর্তমান সময়ের একজন গুণী অভিনেত্রী। তাঁর পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা আমাদের ব্র্যান্ডের সঙ্গে দারুণভাবে মিলে যায়। ফারিণের সঙ্গে নতুনভাবে পথচলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

এ বিষয়ে তাসনিয়া ফারিন বলেন, ‘রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই দারুণ। সামনে নতুন কিছু কাজের মাধ্যমে আবারও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পারব—এটা ভেবে ভালো লাগছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।