ভিউ বাণিজ্যে আমাদের সর্বনাশ

ভিউ বাণিজ্যে আমাদের সর্বনাশ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে মামুনুর রশীদ বলেছেন, ভিউ বাণিজ্যে আমাদের সর্বনাশ হয়েছে। তিনি বলেছেন, আমাদের শিল্পে সংকোচন রয়েছে। গত ১৭ মাস আমাদের ওপর রাজনৈতিক সংকোচন চলছে। আমরা ভালো কোনো কিছু নির্মাণ করার কথা ভাবতেই পারি না।

মামুনুর রশীদ বলেছেন, একদিকে আমাদের শিল্পে সংকোচন, রাজনৈতিক সংকোচন। তিনি বলেছেন, একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হলে যেটা হয়, আমাদের পাশের দেশ ভারতবর্ষ বা আমরা আরও যদি উন্নত বিশ্বের কথা ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের প্রকাশ করতে পারেন, অসংকোচে প্রকাশ করতে পারে; কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি।

আয়োজনটি নিয়ে মামুনুর রশীদ বলেন, আমরা এটাই প্রত্যাশা করব যে শুধু ব্যক্তি নয়, ব্যক্তির জন্মদিন নয়, আমরা চেষ্টা করব তাঁদের কাজগুলোকে এ রকম একটা আলোচনার টেবিলে হাজির করা, যাতে আমরা কনটেন্টটা দেখতে পাই। শুধু ফর্ম না, কনটেন্টও দেখতে পাই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।