বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান 'বর্তমান'

বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান 'বর্তমান'

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান 'বর্তমান' প্রচারিত হবে আগামীকাল, ১৯ এপ্রিল, রাত ১০টার সংবাদের পর। হুমায়ূন কাবেরীর গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বটিকে সাজানো হয়েছে একঝাঁক তারকা আর গঠনমূলক সব সেগমেন্ট দিয়ে। এবারের আসরে সুরের জাদু ছড়াতে আসছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

এছাড়াও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড নক্ষত্র। নাচের ছন্দে দর্শক মাতাতে থাকছে বিশেষ কোরিওগ্রাফি, যা পরিচালনা করেছেন দেশের খ্যাতিমান কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন।

অনুষ্ঠানে ৩০ জন মডেলের অংশগ্রহণে থাকছে একটি নজরকাড়া সমসাময়িক ফ্যাশন শো। এর কোরিওগ্রাফিতে রয়েছেন ইমতিয়াজ রেজা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।