চা গরম ফিল্মের দর্শকদের প্রশংসা

চা গরম ফিল্মের দর্শকদের প্রশংসা

চরকি অরিজিনাল ফিল্ম 'চা গরম' ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ফিল্মটির নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে ফেসবুকে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে। দর্শকদের মতে, এই ফিল্মটি ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি দেওয়ার মতো একটি কাজ। অনেক দর্শক এই ফিল্মটিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

ফিল্মটিকে চরকির সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভালো কনটেন্ট বলছেন মারুফ চৌধুরী ও মেহেদী হাসান মুন। ফিল্মটিকে একেবারে ফ্রেশ, ফিল গুড, নিজস্ব একটা গল্প বলছেন আশিকুর রহমান। একই রকম কথা বলেছেন লীলাবতী লিলু; ফ্রেশ ফিলের কোনো কাজ দেখতে চাইলে 'চা গরম' দেখতে বলেছেন তিনি।

চরকি অরিজিনাল সিনেমার নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, 'এ জন্য আরও ভালো লাগছে যে দর্শকেরা তাঁদের ভালো লাগার কথা লিখছেন এবং অন্যকে দেখার জন্য অনুপ্রাণিত করছেন। এর জন্য দর্শকদের অনেক ধন্যবাদ।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।

বাংলা সিনেমা বিভাগের আরও সংবাদ পড়ুন

সব দেখুন