সাদিয়া ইসলাম মৌ অভিনীত 'সারার সংসার' ঈদুল আজহায় মুক্তি

সাদিয়া ইসলাম মৌ অভিনীত 'সারার সংসার' ঈদুল আজহায় মুক্তি

বছরখানেক আগে শুটিং শেষ হয়েছিল। অবশেষে মুক্তি পাচ্ছে সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘সারার সংসার’। ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে আইস্ক্রিনে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। বুধবার প্রথম আলোর সঙ্গে আলাপে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক আকা রেজা গালিব ও প্রধান চরিত্রের অভিনয়শিল্পী মৌ।

কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘সারার সংসার’। সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্যরূপ দিয়েছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। গল্পে উঠে এসেছে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রামের গল্প।

ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ মুক্তির খবরে মৌ বলেন, ‘কাজটি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে।’ একটা কথা চালু আছে, মৌ অভিনয় খুব একটা করেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ঠিক না। প্রত্যেক শিল্পীই ভালো গল্পের অপেক্ষায় থাকেন। আমরাও ব্যতিক্রম নই। যখন কোনো কাজের প্রস্তাব আসে, চিত্রনাট্য ভালো লাগলে, পরিচালক আন্তরিকভাবে চাইলে এবং সবকিছু মিলে গেলে অবশ্যই কাজ করি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।