রক সংগীত অনুরাগীদের জন্য সুখবর, আবারও ফিরছে 'রকা রোল্লা'। আজ শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মাঠে বসবে এ আয়োজন। এবারের শিরোনাম 'রকা রোল্লা রিফোর্জড', আয়োজক টিম আলফা বলছে, এটা রকা রোল্লার পুনর্জন্ম।
আয়োজনটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় ওপেন এয়ার রক কনসার্ট। একই সঙ্গে পারফর্ম করবে ওয়ারফেজ, নেমেসিস, অ্যাভয়েড রাফা, মেকানিক্স, ইজি, ব্লু জিন্স, এ কে রাহুলসহ আরও কয়েকটি ব্যান্ড।
আয়োজকেরা জানিয়েছেন, বেলা দুইটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।





























































