বাপ্পা মজুমদারের নতুন গানের প্রকাশ

বাপ্পা মজুমদারের নতুন গানের প্রকাশ

বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ পেয়েছে নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘কোথায় যেন’। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিনতি। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “পহেলা বৈশাখের আবহকে সামনে রেখে ‘কোথায় যেন’ গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খানকে। তাদের নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন রাজ ইসলাম। প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে, যেখানে শহরের পুরোনো আবহ ফুটে উঠেছে।

গানটি শোনা যাবে বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন লাকী আখন্দের জন্য লেখা গান গাইলেন তরুণ মুন্সী আটাশ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে ধানমন্ডির আড্ডায় জন্ম নিয়েছিল একটি গান। সুরে ছিলেন কিংবদন্তি লাকী আখন্দ, আর কথায় গোলাম মোর্শেদ। কিন্তু সময়ের স্রোতে সেই গান আর আলোর মুখ দেখেনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।