কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা অনুষ্ঠিত হবে

কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা অনুষ্ঠিত হবে

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭: ৫৬আপডেট : ১৭ মে ২০২৬, ১৭: ৫৮ লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পৌঁছানোর পর রাজধানীতে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ মাগরিব প্রথম জানাজা হবে বনানী ডিওএইচএস জামে মসজিদে। এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা।

সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে পরিবার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।