বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্ধকার অধ্যায় ঘিরে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে রাষ্ট্রের প্রতি আনুগত্য আর মানবিকতার টানাপোড়েনের গল্প। রাষ্ট্রের দুর্নীতি ও ক্ষমতার মসনদে বসা রাজনৈতিক নেতাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সব সময় সোশ্যাল মিডিয়ায় সোচ্চার তিনি। অন্যায়ের বিরুদ্ধে মশিউরের এই সাহসী কণ্ঠস্বরই কাল হয় তাঁর জন্য।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে রাষ্ট্রীয় একটি বাহিনী মশিউরকে গোপনে তুলে নিয়ে গুম করে রাখে। রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে মশিউরকে গুম করার এই মিশনে নেতৃত্ব দেন তরুণ পুলিশ কর্মকর্তা মিনহাজ।
শেষে নিজ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের কাছে নতিস্বীকার করে মশিউরকে ‘এনকাউন্টার’–এ হত্যা করেন মিনহাজ।






























































