শাকিব খানের নতুন ছবি 'রকস্টার' ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে চলবে

শাকিব খানের নতুন ছবি 'রকস্টার' ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে চলবে

গত ঈদ শাকিব খান অভিনীত আবু হায়াত মাহমুদের সিনেমা 'প্রিন্স: ওয়ান্স আ ইন ঢাকা' ডিসিপি-সংক্রান্ত জটিলতায় প্রথম কয়েক দিন মাল্টিপ্লেক্সে চলেনি। এবার সিনেমাপ্রেমীদের মনে তৈরি হয়েছিল তেমন শঙ্কা। তবে শাকিবের নতুন ছবি 'রকস্টার'–এর নির্মাতা জানিয়েছেন, ঈদের দিন থেকেই সিনেমাটি মাল্টিপ্লেক্সে চলবে এ ব্যাপারে আশাবাদী তাঁরা।

আজ বুধবার দুপুরের ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে এক বার্তার পর ঈদে মুক্তির অপেক্ষায় থাকা 'রকস্টার' ও 'মাসুদ রানা' সিনেমার প্রদর্শনী নিয়ে শঙ্কা তৈরি হয়।

স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে লেখা হয়, 'রকস্টার' ও 'মাসুদ রানা'-এর কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে আপাতত সিনেমা দুটির শো-সূচি প্রকাশ কিংবা টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।