মা দিবসে গ্রী এসির আবেগঘন বিজ্ঞাপন: মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না

মা দিবসে গ্রী এসির আবেগঘন বিজ্ঞাপন: মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না

মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে একটি ভিন্নধর্মী ও আবেগঘন বিজ্ঞাপনচিত্র। মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে—বাঙালির চিরচেনা এই ভাবনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ‘গ্রী’র এই বিজ্ঞাপনটি এরই মধ্যে দর্শকদের হৃদয় ছুঁতে শুরু করেছে।

গল্পটি শুরু হয় ছিমছাম এক মধ্যবিত্ত পরিবারের ড্রয়িংরুমে। শান্ত বিকেল। স্ক্রিনে দেখা যায়, এক মা তাঁর ৭/৮ বছরের ছোট্ট ছেলেকে মিষ্টি-মধুর কণ্ঠে বকা দিচ্ছেন।

মায়ের অভিযোগ, ‘কত টাকা বেতন পাস তুই? হ্যাঁ? ছোটবেলায় এরচেয়ে গরমে ঘুমাস নাই? ফ্যান না চললে হাতপাখার বাতাসে ঘুমাইছে সবাই। আমাকে না জানাইয়া এসি কিনা নিয়া আসছে। কী দরকার ছিল এত খরচ করার?’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।