এফ এস নাঈমের সুখবর, মেরিল-প্রথম আলো সেরা অভিনেতা পুরস্কার

এফ এস নাঈমের সুখবর, মেরিল-প্রথম আলো সেরা অভিনেতা পুরস্কার

অভিনেতা এফ এস নাঈম মেরিল-প্রথম আলো সেরা অভিনেতা (সমালোচক) পুরস্কার পেয়েছেন। নাঈম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে বলেছেন, তিনি কৃতজ্ঞ, সম্মানিত ও আবেগাপ্লুত। পুরস্কার পাওয়ার অনুভূতিতে নাঈম লিখেছেন, আজ আমি শুধু একটি পুরস্কার নয়, আমার পথচলার প্রতিটি ধাপ, সংগ্রাম আর শেখাকে উদ্‌যাপন করছি।

নাঈম লিখেছেন, প্রথম আলো পরিবার ও সম্মানিত জুরি বোর্ডকে আন্তরিক ধন্যবাদ আমার কাজের ওপর বিশ্বাস রাখার জন্য। কৃতজ্ঞতা জানাই চরকি, শহরিয়ার শাকিল (আলফা-আই), আমার পরিচালক আরাফাত মহসিন নিধি—এই চরিত্রে আমাকে বিশ্বাস করার জন্য। রাবা খানকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং আমার সহশিল্পী সুনেরাহকে—এই পথচলায় পাশে থাকার জন্য।

ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এফ এস নাঈম আরও লিখেছেন, আমার পুরো ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা—সিনিয়র, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, লাইট-ক্রু, ক্যামেরা টিম, স্পটবয়, প্রোডাকশন টিম, সহশিল্পী, সাংবাদিক, সব জাতীয় টিভি চ্যানেল—বিশেষ করে চ্যানেল আই, ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিকেও। আর সবচেয়ে বড় ধন্যবাদ আমার দর্শকদের—আপনারাই এই গল্পের অংশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।