মোহনলালের নতুন সিনেমা দৃশ্যম ৩ বিশ্বব্যাপী ১৭০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি ২১ মে মুক্তি পেয়েছে। মুক্তির পর প্রথম তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করেছে।
মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে দাপট দেখিয়ে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৭০.৩২ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘আদুজীবিথাম’–এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।
জিতু জোসেফের পরিচালিত এই থ্রিলার গতকাল মঙ্গলবার ভারতে আয় করেছে ৬.৪৫ কোটি রুপি। গত সোমবারের তুলনায় আয় কিছুটা কমলেও কর্মদিবসে ছবিটির দখল ছিল স্থিতিশীল।






























































