জাবিতে প্রথম বারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

জাবিতে প্রথম বারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 'জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬'। বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন 'বাংলা থিয়েটার' এই উৎসবের আয়োজন করে। গত ১৪ থেকে ১৬ এপ্রিল জহির রায়হান মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। উৎসবে তরুণ ও প্রবীণ চলচ্চিত্রকারদের শর্ট ফিল্ম ও ফিচার ফিল্ম প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র বিষয়ে আগ্রহী ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্বনামধন্য নির্মাতাদের পরিচালনায় চারটি মাস্টারক্লাস এবং 'আওয়ার স্টোরিজ' শীর্ষক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ আকর্ষণ হিসেবে 'বনলতা এক্সপ্রেস' টিমের সদস্যরা দর্শকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন। উৎসবের মূল আকর্ষণ ছিল চারুকলা বিভাগের সহায়তায় নির্মিত বিশেষ সম্মাননা 'ইথিরিয়াল ব্লুম' প্রদান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।