পলাশের মা গরবিনী মা সম্মাননা পেলেন

পলাশের মা গরবিনী মা সম্মাননা পেলেন

বিনোদন জগতে এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। তাঁর শুরুটা ছিল পরিচালকের সহকারী হিসেবে। ধীরে ধীরে অভিনয় ও পরিচালনায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। অভিনয় করেছেন একক–ধারাবাহিক নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে। ২০১৮ সালে শহুরে মেস জীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না নিয়ে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ অভিনয় করে জনপ্রিয়তা পান জিয়াউল হক পলাশ। এই নাটকের জন্য ‘কাবিলা’ নামেই এখন তাঁর পরিচিতি বেশি।

মডেল ও পরিচালক হিসেবে জিয়াউল হক পলাশের কৃতিত্বের জন্য এই তারকার মা ফাতেমা আক্তারকে ‘গরবিনী মা’ সম্মাননা দেওয়া হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে আজ রোববার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘গরবিনী মা’ সম্মাননা দেওয়া হয় তাঁকে। মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে ১১ মাকে এই সম্মাননা দেয় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

জিয়াউল হক পলাশের পরিবারের কেউ কখনো বিনোদন অঙ্গনে কাজ করেননি। বাবা মুজিবুল হক চাইতেন ছেলেও তাঁর মতো প্রকৌশলী হোক। সেই স্বপ্ন থেকে ছেলেকে ভর্তি করেছিলেন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।