হলিউডের তিন জনপ্রিয় তারকা সহ দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২ ঢাকায় মুক্তি

হলিউডের তিন জনপ্রিয় তারকা সহ দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২ ঢাকায় মুক্তি

২০ বছর পর মুক্তি পেল সাড়া জাগানো 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা'র দ্বিতীয় সিনেমা। একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশক অপেক্ষা করতে হলো! যে সিনেমাটি এত সাফল্য পেয়েছিল তার সিক্যুয়েলের জন্য এই দীর্ঘ অপেক্ষা অবাক হওয়ার মতো বিষয় বটে। ২০০৬ সালে যাঁরা 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা' সিনেমাটি দেখেছিলেন তাঁরা জানেন এই অপেক্ষাটা কেমন।

ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার।

গতকাল মুক্তি পেয়েছে 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২'। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।