এক দশকের অপেক্ষার শেষে অ্যাশেজের 'ফেরিওয়ালা'

এক দশকের অপেক্ষার শেষে অ্যাশেজের 'ফেরিওয়ালা'

এক দশকের অপেক্ষা শেষে আজ প্রকাশ পাচ্ছে অ্যাশেজ ব্যান্ডের 'ফেরিওয়ালা'। সন্ধ্যা ছয়টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশিত হবে। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। নতুন করে গানটি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গানটির অপেক্ষায় ইউটিউবের মন্তব্যের ঘরে জমেছে সাত শতাধিক মন্তব্য। প্রতিটি মন্তব্যেরই মূল সুর অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে। একজন লিখেছেন, 'এই গানটার জন্য চারটা বছর অপেক্ষা করে আছি। মাঝে মাঝেই এসে চেক করে যাই।'

অবশেষে এক দশকের অপেক্ষার অবসান ঘটছে। অ্যাশেজের বিভ্রম অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে থাকছে 'ফেরিওয়ালা'। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।