অক্ষয় কুমারের পারিশ্রমিক কত নিলেন টাবুরা কে

অক্ষয় কুমারের পারিশ্রমিক কত নিলেন টাবুরা কে

হরর-কমেডি ছবি 'ভূত বাংলা' মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে ছবিটি শুরুতে বেশ জমজমাট হলেও গত সপ্তাহের শেষে এসে আয়ে কিছুটা পড়তি লক্ষ করা গেছে। এর মধ্যেই ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

মুক্তির আগে থেকেই 'ভূত বাংলা' ছবিকে ঘিরে দর্শকমহলে দারুণ উন্মাদনা ছিল। কারণ, প্রায় ১৪ বছর পর চিত্রপরিচালক প্রিয়দর্শন ও বলিউড সুপারস্টার অক্ষয় কুমার একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরলেন। এই জুটি এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।

এই ছবির জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক হিসেবে ৫০ কোটি রুপি নিয়েছেন। এছাড়াও টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, যীশু, ওয়ামিকা গাব্বির মতো অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।