পশ্চিমবঙ্গের অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন। গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, গতকাল শুক্রবার দুপুরে বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত অভিনেতা।
তিনি ছিলেন অত্যন্ত সুদক্ষ আবৃত্তিকার। তবে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত থাকলেও, স্কুলশিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে ভয়েস-ওভার আর্টিস্ট এবং তারপরে বিজ্ঞাপনজগতেও দীর্ঘদিন কাজ করেছেন বিপ্লব। একটা সময়ে অভিনয়কেই তাঁর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
বিপ্লবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।






























































