পারিবারিক গল্পের নাটক 'এটা আমাদেরই গল্প' দেশের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকটির ৫০তম পর্ব মুক্তির মাত্র ১৮ ঘণ্টা ৩৪ মিনিটের মধ্যে ইউটিউবে এক কোটি ভিউ পেয়েছে। নাটকটির নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেছেন, পারিবারিক গল্প সব সময়ই আলাদা জায়গা তৈরি করে। কারণ, এখানে বয়স, শ্রেণি, ভেদাভেদ থাকে না। সবাই কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে।
একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। তবে সে চিত্র বদলাচ্ছে। আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকেরা।
ধারাবাহিকটি দর্শক কেন দেখছেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেছিলেন, 'পারিবারিক গল্প সব সময়ই আলাদা জায়গা তৈরি করে। কারণ, এখানে বয়স, শ্রেণি, ভেদাভেদ থাকে না। সবাই কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে।'






























































