বাংলাদেশের মানুষের প্রাণশক্তি ও জয়ের গল্প বলতে চেয়েছি: রেদওয়ান রনি

বাংলাদেশের মানুষের প্রাণশক্তি ও জয়ের গল্প বলতে চেয়েছি: রেদওয়ান রনি

চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘দম’। চলচ্চিত্র প্রদর্শনীর আগে কথা বলেন নির্মাতা রেদওয়ান রনি। এ সিনেমা নির্মাণের গল্পের সঙ্গে তুলে ধরেন নানা অজানা কথা। বন্ধুসভার এ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার সদস্যরা।রেদওয়ান রনি বলেন, ‘সিনেমা হলো মানুষের জীবনদর্শন প্রকাশের মাধ্যম। ‘‘দম’’ চলচ্চিত্রের মাধ্যমে আমি বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণশক্তি ও জয়ের গল্প বলতে চেয়েছি।

প্রদর্শনীতে ‘দম’ চলচ্চিত্র নিয়ে একটি রিভিউ কনটেস্টেরও ঘোষণা দেওয়া হয়। সারা দেশের ১৪৬টি বন্ধুসভার লক্ষাধিক সদস্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজয়ী ১০ জনের জন্য থাকছে বিশেষ উপহার ও তারকাদের সঙ্গে আড্ডার সুযোগ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।