বিশ্বব্যাপী প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'চকোলেট'। চলচ্চিত্রটি দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ২০ মিনিটের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। এতে শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।
দেশে মুক্তির আগে ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে চলচ্চিত্রটির প্রদর্শনী চুক্তি শেষ হয়। প্রতিষ্ঠানটি অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য পরিচিত।
চলচ্চিত্রটি নিয়ে জসীম আহমেদ বলেন, ‘“চকোলেট” চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় উঠে আসে না।’






























































