বিনোদ খান্নার সাথে মাধুরীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক

বিনোদ খান্নার সাথে মাধুরীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক

দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করেছেন মাধুরী দীক্ষিত। পেয়েছেন খ্যাতি, দর্শকের ভালোবাসা থেকে পুরস্কার। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকের এমন একটি সিনেমা আছে, যেটা করতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সেটা এতটাই যে সিনেমাটি নিয়ে কথাই বলতে চান না মাধুরী। পরে দু–একবার যখন সিনেমাটির প্রসঙ্গ এসেছে, বিরক্তি ফুটে উঠেছে মাধুরীর কণ্ঠে। কোন সেই সিনেমা? কী অভিজ্ঞতাই–বা হয়েছিল মাধুরীর। আজ ১৫ মে মাধুরীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর ক্যারিয়ারের এই অজানা অধ্যায়ের কথা।

ঘটনাটি ‘দয়াবান’ সিনেমার। এটিকে মাধুরী দীক্ষিতের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত দৃশ্য বললেও ভুল হবে না। দৃশ্যটি নিয়ে সেই সময়ে তুমুল বিতর্ক হয়েছিল। বিনোদ খান্নার সঙ্গে ‘দয়াবান’ সিনেমার দৃশ্যটি নিয়ে এখনো চর্চা হয়।

ঘটনা জানতে পিছিয়ে যেতে হবে আশির দশকের শেষভাগে।  বিনোদ খান্না ছিলেন সেই সময়ের আলোচিত তারকাদের একজন। নির্মাতা ফিরোজ খান ১৯৮৮ সালে ‘দয়াবান’-এ নেন উঠতি নায়িকা মাধুরীকে।তখন কে জানত ৪২ বছর বয়সী বিনোদ খান্নার বিপরীতে অভিনয় ২১ বছরের মাধুরী দীক্ষিতের একটি দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় বইবে। ছবির সেই বিতর্কিত চুম্বন দৃশ্যে বিনোদ নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, কামড় দিয়েছিলেন মাধুরীর ঠোঁটে। পরে বিনোদ খান্না প্রকাশ্যে মাধুরীর কাছে দুঃখ প্রকাশ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।