বলিউড তারকা হুমা কুরেশি তার দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনয়প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। তাঁরা চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন। হুমা ও রচিতের সম্পর্কের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে বলিউডের বিভিন্ন ঘটনায়। রচিত সিং অনেক তারকার অভিনয়প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং ও ভিকি কৌশল।
হুমা ও রচিতের বিয়ের অনুষ্ঠান মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। এরপর ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হবে। হুমা ও রচিতের সম্পর্কের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে বলিউডের বিভিন্ন ঘটনায়।
হুমা কুরেশি তার দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনয়প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগ্দান সেরে ফেলেছেন। আংটি বদলের গুঞ্জনের সূত্রপাত সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি পোস্ট। রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’






























































