বলিউড অভিনেতা রাহুল রয়ের আবেগঘন পোস্ট

বলিউড অভিনেতা রাহুল রয়ের আবেগঘন পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তীব্র ট্রলের মুখে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেতা রাহুল রয়। একসময়ের জনপ্রিয় নায়ক জানিয়েছেন, জীবনের বাস্তব প্রয়োজনে তিনি এখন যেসব কাজ করছেন, সেগুলো শুধুই উপার্জনের জন্য, পুরোনো আইনি দেনা শোধ করতেই এ চেষ্টা।

ভাইরাল ভিডিও, মিশ্র প্রতিক্রিয়াসপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামে কিছু রিল ছড়িয়ে পড়ে, যেখানে এই অভিনেতাকে দেখা যায় এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে।

তিনি লিখেছেন, ‘আমি সততা নিয়ে কাজ করি। কিছু আইনি খরচ মেটাতে হবে, যা আজকের নয়, স্ট্রোকের আগের সময় থেকে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।