বলিউড গায়িকা কেনিশা ফ্যান্সিস ইনস্টাগ্রাম ছাড়লেন

বলিউড গায়িকা কেনিশা ফ্যান্সিস ইনস্টাগ্রাম ছাড়লেন

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দেওয়ার আগে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছেন। অভিনেতা রবি মোহনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে ব্যাপক ট্রল ও সমালোচনার মুখে পড়ার পর ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, অল্প বয়স থেকেই নির্যাতন, আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া দুটি ভিডিওতে কেনিশা জানান, মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। ১৯ বছর বয়সে গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। সেই সময় শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হন বলে দাবি করেন তিনি।

ভিডিওতে কেনিশা বলেন, ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গির্জায় গান গাওয়া দিয়েই শুরু। পরে স্কুল ও কলেজের কয়ার দলে গান করেন। এরপর মাত্র ৫০০ রুপির বিনিময়ে একটি কফি শপে গান গাওয়ার সুযোগ পান। সেখান থেকেই পেশাদার সংগীতজীবনের শুরু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।