বলিউডে বর্ণবিদ্বেষের মহামারি

বলিউডে বর্ণবিদ্বেষের মহামারি

বিনোদন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সম্প্রতি বলিউডে বর্ণবিদ্বেষের প্রভাব নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, এটি ইন্ডাস্ট্রির গভীরে গেঁথে থাকা একটি সমস্যা, যার প্রভাব আজও কাস্টিংয়ে দেখা যায়। তিনি জানান, নিজের গায়ের রঙের কারণেই তাঁকে একাধিক প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেছেন, ‘কয়েক দিন আগে আমাকে একটি বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হয়েছিল। চার-পাঁচ দিন ধরে কথাবার্তাও চলছিল। শুটিংয়ের আর মাত্র তিন দিন বাকি ছিল। তখন আমি জানতে চাইলাম, শুটিং হবে কি না। ওরা আমাকে বলল, “না দাদা, আপনাকে রিপ্লেস করা হয়েছে। কারণ, আপনি কালো আর কালো অভিনেতা চাই না।”

দিব্যেন্দু ভট্টাচার্য জাপান এবং কোরিয়ার উদাহরণ টেনে বলেন, ‘ওই দেশগুলোতে শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষাব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলা ও সহমর্মিতা শেখানো হয়। কিন্তু ভারতে এই মূল্যবোধ অনেকটাই পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে। পরিবারে যদি সেই শিক্ষা দেওয়া হয়, তবেই শিশুর মধ্যে সংস্কার গড়ে ওঠে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।