বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদবের অভিনয় জীবনের গল্প

বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদবের অভিনয় জীবনের গল্প

দীর্ঘদিন ধরে বলিউডে কৌতুক অভিনেতা হিসেবে দর্শকদের হাসিয়ে আসছেন রাজপাল যাদব। কখনো সরল গ্রাম্য যুবক, কখনো বিভ্রান্ত সহকারী, আবার কখনো অদ্ভুত সব পরিস্থিতিতে পড়ে যাওয়া সাধারণ মানুষ—পর্দায় তাঁর উপস্থিতি মানেই আলাদা এক বিনোদন। তবে এই হাসির আড়ালে যে দীর্ঘ অনুশীলন, অভিনয়কে গভীরভাবে বোঝার চেষ্টা আর নিরন্তর শেখার মানসিকতা কাজ করে, আড্ডায় সেসবও উঠে এল।

প্রিয়দর্শনের সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাজপাল যাদব বলেন, ‘কাজ করতে করতে সম্পর্ক আরও গভীর হয়েছে। জীবনের যেকোনো ক্ষেত্রেই আপনি যখন লাগাতার কাজ করেন, তখন অনেক কিছু শেখা হয়, শব্দে যা প্রকাশ করা যায় না। একটা টিউনিং তৈরি হয়, যেটা অনুভব করা যায়। প্রিয়জি আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে।’

শুধু কমেডিতেই সীমাবদ্ধ থাকতে চান না রাজপাল যাদব। সিরিয়াস চরিত্রেও নিজেকে প্রমাণ করতে চান। ‘ম্যায় মেরি পত্নী অউর ওহ’ ছবির প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, ‘আমি সব সময় সমতা বজায় রেখে কাজ করতে চাই—দর্শকের পছন্দও রাখতে চাই, আবার নিজের পছন্দের কাজও করতে চাই।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।