বলিউডের নবীন অভিনেত্রী শানায়া কাপুরের প্রথম ছবি 'আখেঁ কী গুস্তাগিয়া'য় অভিষেকেই নজর কাড়েন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ বছর তিনি ভিন্ন স্বাদের আরেকটি চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন।
পরিচালক বিজয় নাম্বিয়ারের 'তু ইয়া ম্যায়'–এ আদর্শ গৌরবের বিপরীতে অভিনয় করেছেন শানায়া। ছবিতে 'ইনফ্লুয়েন্সার অবনী' চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।
মুম্বাইয়ের কনটেন্ট ক্রিয়েটরদের ঝলমলে, কৃত্রিম দুনিয়ায় মুখোমুখি হয় অবনী শাহ ও মারুতি কদম। অবনী নিখুঁতভাবে সাজানো জীবনের প্রতিনিধি। তাঁর প্রতিটি পোস্ট হিসাব করা, প্রতিটি উপস্থিতি পরিকল্পিত।






























































