প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮: ৪৮ গত রোজার ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে চলছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‘প্রেসার কুকার’। এবার আগামী মাসে আসছে বুবলীর নতুন সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। সিনেমায় বুবলীর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।
ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণা— কোনোটিই আগে জানানো হয়নি আমাকে। তাই প্রচারণায় যুক্ত হইনি। এছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। কিছু বিষয় নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। সব ঠিক হলে প্রচারণায় অংশ নেব।
দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় অংশ নিতে পারছেন না শবনম বুবলী। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






























































