চ্যানেল আইতে ঈদের সপ্তাহে সমকালীন সাতটি বাংলা সিনেমা

চ্যানেল আইতে ঈদের সপ্তাহে সমকালীন সাতটি বাংলা সিনেমা

পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে টানা সাত দিন দেখানো হবে সমকালীন সাতটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে হবে সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘সাবা’। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মন্‌ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী।

ঈদের চতুর্থ দিনে থাকছে আলোক হাসান পরিচালিত ‘টগর’। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী ও রোজী সিদ্দিকী। পঞ্চম দিনে প্রচারিত হবে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।