গ্রামের নতুন মেলা হচ্ছে চায়ের দোকান

গ্রামের নতুন মেলা হচ্ছে চায়ের দোকান

পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল কালাম ছুটে আসেন স্থানীয় হাটুরিয়া বাজারের আবদুর রউফের চায়ের দোকানে। দোকানটা বেশ বড়, ভেতরে সারি সারি বেঞ্চ পাতা। বেঞ্চগুলোর সামনেই রয়েছে বড় পর্দার টিভি। সেই টিভিতে সন্ধ্যা থেকে রাত ৯-১০টা পর্যন্ত সেখানে বসে তিনি সিনেমা, নাটক কিংবা গান দেখেন। টিকিট লাগে না, তবে শর্ত একটাই—মাঝেমধ্যে এক কাপ চা পান করতেই হবে।

আবুল কালামের মতো অসংখ্য মানুষ এই দোকানেই খুঁজে নিয়েছেন ক্লান্ত দিনের শেষে একটু বিনোদন। শুধু আবদুর রউফের চায়ের দোকানই নয়, বেড়া উপজেলার গ্রামাঞ্চলে রয়েছে এ ধরনের শতাধিক টিভি বসানো চায়ের দোকান।

টিভি থাকার কারণে এসব দোকানে যেমন দেদার চা বিক্রি হয়, তেমনি গ্রামীণ লোকজনও বিনোদনের জায়গা খুঁজে পান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।