বিজেপিতে যোগ দিলে রাহুল গান্ধীকে বিয়ে করবেন কঙ্গনা রনৌত কিনা?

বিজেপিতে যোগ দিলে রাহুল গান্ধীকে বিয়ে করবেন কঙ্গনা রনৌত কিনা?

বিজেপিতে যোগ দিলেই রাহুল গান্ধীকে বিয়ে করবেন অভিনেত্রী কঙ্গনা রনৌত—এমন খবর আজ সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছিল অন্তর্জালে। বক্তার নাম যখন কঙ্গনা তখন অনেকেই কথাটি বিশ্বাস করেছিলেন। কারণ, অভিনেত্রী প্রায়ই আলটপকা মন্তব্য করে বিতর্ক বাধান। তবে এবার কি তিনি সত্যিই রাহুল গান্ধীকে বিয়ে করতে চেয়েছেন? বিতর্ক বাড়তেই মুখ খুললেন অভিনেত্রী ও সংসদ সদস্য।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এটা কতটা জঘন্য ভুয়া খবর! রাজনীতিতেও নারীদের কোনো সম্মান নেই। যারা এই ধরনের ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের লজ্জা হওয়া উচিত।’ এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন—এই মন্তব্য তাঁর নয়, সম্পূর্ণ মনগড়া।

ঘটনার সূত্রপাত একটি মিম পেজ থেকে। সম্প্রতি রাজনীতিতে দলবদল নিয়ে আলোচনা—বিশেষ করে রাহুল গান্ধীর নাম ঘিরে—চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই একটি ভুয়া উদ্ধৃতি বানিয়ে কঙ্গনার নামে ছড়ানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।