কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব তাঁর কাছে বিষাদময়।
কায়সার হামিদ লিখেছেন, মেয়েটা আমাদের আনন্দ করতে, আনন্দে থাকতে, মানুষকে আনন্দে রাখতে পছন্দ করতো। অথচ সেই কিনা আমাদের মাঝে নেই।
তিনি আরও লিখেছেন, মনে যতই কস্ট থাক, তবুও ধর্মীয় আচার–অনুষ্ঠান, সামাজিকতা, এগুলো তো পালন করতেই হবে।






























































