কারিনা কায়সারের মৃত্যু: কারিনা কায়সারের সঙ্গে কাজ করা রেজাউর রহমানের কথা

কারিনা কায়সারের মৃত্যু: কারিনা কায়সারের সঙ্গে কাজ করা রেজাউর রহমানের কথা

লিভার–সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানেই ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবে রেজাউর রহমানের তিনটি প্রকল্পে কাজ করেছিলেন কারিনা। প্রয়াত শিল্পীর সঙ্গে কাজের স্মৃতিচারণা করেছেন এই নির্মাতা।

কারিনা কায়সারের সঙ্গে কাজ করার কথা বলছি। আমরা দুজন মিলে শুরু করি প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাউস অব কেওস’। খুব একটা ভেবেচিন্তে শুরু করিনি। আসলে এটি ছিল আমাদের দুজনের একটি একান্ত ‘ক্রিয়েটিভ স্পেস’, যেখানে নিজেদের পরিকল্পনাগুলো স্বাধীনভাবে বাস্তবায়ন করা যায়।

হাউস অব কেওসের ব্যানারে গত কয়েক বছরে আমরা শতাধিক বিজ্ঞাপন, ডিজিটাল ক্যাম্পেইন ও বিভিন্ন কনটেন্ট নির্মাণ করি। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সিনেমা ৩৬-২৪-৩৬, ওয়েব সিরিজ ইন্টার্নশিপ থেকে সবশেষ হইচইয়ের সিনেমা একসাথে আলাদা—প্রতিটা কাজের পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কারিনা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।