প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ১৮ গত ২১ এপ্রিল ছিলো বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সুরস্রষ্টা, সঙ্গীতশিল্পী লাকী আখন্দের নবম মৃত্যু বার্ষিকী। শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউটিউবে প্রকাশ পেয়েছে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে নতুন মৌলিক গান ‘না দুঃখ দিয়ে’। গানটি লিখেছেন গোলাম মুর্শেদ। আর এই সুর করা গানই মূলত দীর্ঘদিন অপ্রকাশিত অবস্থাতেই ছিলো এই গীতিকারের কাছে। অবশেষে লাকী আখন্দের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গানটি স্বরলিপির কণ্ঠে প্রকাশ পেয়েছে।
স্বরলিপি বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে শ্রদ্ধেয় লাকী আখন্দ স্যারের সুর করা গান আমি গেয়েছি। তিনি প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে। তার সুর করা গান গাইবো এটাতো আসলে ভাবনারও বাইরে ছিলো। কিন্তু গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে লাকী স্যারের অনেকগুলো অপ্রকাশিত গান সুর করা ছিলো। সেসব গানই এখন একে একে প্রকাশ পাবে।
এই গানটি স্বরলিপির কণ্ঠে প্রকাশ পেয়েছে লাকী আখন্দের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে। এই গানটি স্বরলিপির সঙ্গীত জীবনের এক আলাদা উচ্চতায় থেকে যাবে বলে মনে করা হচ্ছে।






























































