লন্ডনের উৎসবে বাংলাদেশের ৬টি সিনেমা

লন্ডনের উৎসবে বাংলাদেশের ৬টি সিনেমা

লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ঐতিহা�সিক জেনেসিস সিনেমা হলে। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশসহ ১০টি দেশের ৪০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরান, চীন, ফিলিপাইন ও তাজিকিস্তান। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’।

উৎসব প্রসঙ্গে রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল বলেন, ‘অনেক দিন ধরেই এই উৎসব আয়োজন করা হচ্ছে। আশা করছি, এবারও সফল হবে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসবটিকে আরও প্রাণবন্ত করবে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।