মধুবালার বায়োপিকে সারা অর্জুন অভিনয় করবেন

মধুবালার বায়োপিকে সারা অর্জুন অভিনয় করবেন

বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে নিয়ে বহুদিন ধরেই বায়োপিক তৈরির আলোচনা চলছে। এখন খবর আসছে, এই প্রকল্পে ‘ধুরন্ধর’ ছবির নায়িকা সারা অর্জুন ‘মধুবালা’র চরিত্রে অভিনয় করবেন। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ‘হামজা’র স্ত্রীর চরিত্রে সবার নজর কেড়েছেন সারা। এই অভিনেত্রীর ঝুলিতে এখন বড়সড় এক প্রকল্প। প্রকল্পটি আগে একাধিকবার বিলম্বিত হয়েছে, তবে এখন ছবির কাজ এগোনোর সম্ভাবনা রয়েছে।

আরও জানা গেছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। যুক্ত হলেন বানসালি ভ্যারাইটি ইন্ডিয়ার মতে, এই আসন্ন ছবির প্রোডাকশন ২০২৬ সালের জুলাই মাসে শুরু হওয়ার কথা। আর্থিক সমস্যার কারণে ছবিটি আগে পিছিয়ে গিয়েছিল। এখন সঞ্জয় লীলা বানসালি প্রযোজক হিসেবে এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন। আশা করা হচ্ছে, এবার আর কোনো বাধা ছাড়াই ছবির কাজ এগোবে।

প্রস্তুতি শুরুমিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য সারা অর্জুন নিজের লুকে পরিবর্তন এনেছেন। মধুবালার চরিত্রে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে অভিনেতা দিলীপ কুমার ও সংগীতশিল্পী কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য এখনো কাস্টিং চলছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।