মে মাসে মুক্তি পেয়েছে বা মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা ও সিরিজ। এর মধ্য থেকে প্রেক্ষাগৃহ, ওটিটির সাত বিদেশি সিনেমা ও সিরিজ নিয়ে এই আয়োজন। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডেভিড ফ্রাঙ্কেলের সিনেমা 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২'। এই সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ২০০৬ সালে। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার।
এছাড়াও মুক্তি পাবে মার্শাল আর্টস–ফ্যান্টাসি সিনেমা 'মরটাল কমব্যাট ২'। এই সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন ম্যাককুয়েড। আর্থরিয়েলমের রক্ষকেরা এবার 'শাও কান' এর অন্ধকার শাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও মরণপণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
এছাড়াও মুক্তি পাবে ডিজনির 'স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু'। এই সিনেমাটি জন ফাভরো পরিচালনা করেছেন। এতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার।






























































