মেরিল-প্রথম আলো পুরস্কারের গ্ল্যাম-মুভ আলোচনায়

মেরিল-প্রথম আলো পুরস্কারের গ্ল্যাম-মুভ আলোচনায়

মেরিল-প্রথম আলো পুরস্কারের 'গ্ল্যাম-মুভ' আলোচনায় মেরিল–প্রথম আলোর গ্ল্যাম-মুভ। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া ছোট ছোট ভিডিওগুলো আগ্রহ নিয়ে দেখছেন নেটিজনরা, জানাচ্ছেন প্রতিক্রিয়া। বিশেষ করে তারকাদের উপস্থিতি, পোশাক ও উপস্থাপন নিয়ে জমে উঠেছে আলাপ–আলোচনা।

বিশ্বের বড় বড় আয়োজন, যেমন অস্কার, মেট গালা, প্যারিস ও লন্ডন ফ্যাশন উইক কিংবা কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উপস্থিতিকে নান্দনিকভাবে তুলে ধরার নানা আয়োজন থাকে। তারই একটি সাম্প্রতিক ধারা গ্ল্যাম-মুভ। লালগালিচায় গতানুগতিক হাঁটার গণ্ডি ছাড়িয়ে এখানে তারকারা নিজেদের উপস্থিতিকে আরও পরিকল্পিত ও নান্দনিকভাবে তুলে ধরেন, যা দর্শকদের জন্য তৈরি করে আলাদা এক দৃশ্য-আনন্দ।

এখন এটি আর শুধু নিছকই একটি ভিডিও নয়; বরং তারকাদের উপস্থিতিকে আধুনিকভাবে উপস্থাপনের কার্যকর একটি মাধ্যম। সেই ধারাবাহিকতাতেই ২০২১ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারেও যুক্ত হয় গ্ল্যাম-মুভ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।