মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে কেন নাম ভূমিকায় অভিনয় করছেন

মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে কেন নাম ভূমিকায় অভিনয় করছেন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৩: ৩৩ মাইকেল জ্যাকসনের নিজের ছেলেরা থাকতে কেন জাফরের কাঁধে গুরুভার তুলে দেওয়া হলো। বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত সিনেমায় কেন তার ভাইয়ের ছেলে নাম ভূমিকায় অভিনয় করছে। শুরু থেকেই ভক্তদের মনে এসব প্রশ্ন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছে। মাইকেল জ্যাকসনের দুই ছেলে প্রিন্স ও বিগি বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও ক্যামেরা বা লাইমলাইটের চেয়ে পর্দার আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। প্রিন্স আগেভাগেই জানিয়েছিলেন, গান বা নাচে পারদর্শী না হওয়ায় তিনি নিজেকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন না। বরং সমাজসেবামূলক কাজেই তার আগ্রহ বেশি। অন্যদিকে, ছোট ছেলে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে তার কোনো বিশেষ ঝোঁক নেই। মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর ছোটবেলা থেকেই সংগীত ও নাচের তালিম নিয়েছেন। জাফরের নাচ এবং কণ্ঠের সঙ্গে মাইকেল জ্যাকসনের অদ্ভুত মিল রয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। জানা গেছে, এই চরিত্রের জন্য জাফর গত কয়েক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তিনি প্রায় এক বছর ধরে নিজের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এই খবরটি গোপন রেখেছিলেন। পরিচালকের মতে, জাফরকে নির্বাচন করার অন্যতম প্রধান কারণ ছিল তার সহজাত দক্ষতা। মাইকেলের আইকনিক নাচের মুদ্রা এবং উচ্চাঙ্গের গান ফুটিয়ে তুলতে জাফরই ছিলেন সেরা বিকল্প। পরিবারের সমর্থন এবং দীর্ঘদিনের সাধনার মিশেলেই শেষ পর্যন্ত ‘মাইকেল’ হয়ে পর্দায় আসছেন জাফর জ্যাকসন।

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা সুসময় চলছে বাংলাদেশের সিনেমার। অনেক সিনেমাই দেশের পাশাপাশি বিদেশের উৎসব ও প্রেক্ষাগৃহে ভালো করছে। এই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে প্রিয়াম অর্চি অভিনীত দুটি চলচ্চিত্র। লন্ডনের একটি উৎসবে প্রদর্শিত হবে সিনেমা দুটি—‘নির্বাণ’ ও ‘দি আনএক্সপেক্টেড’।

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আবুল হায়াত প্রতি ঈদে নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় আগামী কোরবানীর ঈদের জন্য আবুল হায়াত নির্মাণ করবেন ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের একটি নাটক। নাটকটির গল্প রাবেয়া খাতুনের, নাট্যরূপ করেছেন আবুল হায়াত। জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে আলাদা একটা অনুভূতি কাজ করে:

গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় নির্মিত হয় ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী।

একজন মতলুব আলী সৃজনশীল ধারার শিল্পী:

দেশ বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলীর ৮০তম জন্মদিন উদযাপিত হলো গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকুলা অনুষদে। বরেণ্য এই শিল্পীর শিল্পকর্মে প্রদর্শনী, লেখা ও সুর করা গান, নৃত্য আর তাঁকে নিয়ে আলোচনায় মুখরিত হয়েছিলে এই আয়োজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।