মিম আবারও শুভেচ্ছাদূত হলেন ছুটি রিসোর্ট

মিম আবারও শুভেচ্ছাদূত হলেন ছুটি রিসোর্ট

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ৩৪ মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। গত বৃহস্পতিবার পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ছুটি রিসোর্টের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হলেন মিম।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা এডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।