মোহনলালের চরিত্র জর্জের পরিবারকে আবার ঝুঁকিতে ফেলেছে তৃতীয় কিস্তির টিজার। এবার আসছে দৃশ্যম ৩। গতকাল রাতে প্রায় দুই মিনিটের টিজার মুক্তির পর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে আলোচনা। এবারও ছবির কেন্দ্রে আছেন মোহনলাল, তাঁর আলোচিত চরিত্র জর্জকুট্টিকে নিয়ে। তার পরিবারের গল্পই আবার ফিরে আসছে।
টিজারজুড়ে রয়েছে টান টান সাসপেন্স। আগের ছবিগুলোর মতোই মানসিক টানাপোড়েন আর নৈতিক দ্বন্দ্ব গল্পের চালিকা শক্তি হয়ে উঠবে—এমনই আভাস মিলেছে।
মোহনলালের সঙ্গে ফিরছেন পরিচিত মুখগুলোও—মীনা, অনসিবা আহাসান ও এস্থার আলী। অতীতের ঘটনায় যাদের জীবন বদলে গেছে, সেই চরিত্রগুলোই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সংকটে।






























































