ওমর সানী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘১৯৯৫ সালের কথা। সেই দিনে জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাসা তখন ডিওএচএস মহাখালী। আমি এবং মৌসুমী সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব।’
ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের শুরু থেকেই বড় ভূমিকায় ছিলেন এই নায়কের মা। সবার আগে যেমন এই নায়ক সবকিছু মায়ের কাছে ভাগাভাগি করতেন, তেমনি তাঁর মা সব সময় ক্যারিয়ারের সব পরিস্থিতে সন্তানের পাশে থেকেছেন।
ওমর সানীর মা দিবসে তিনি আরও লিখেছেন, ‘আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। আর এই দুর্লভ ছবি আপনাদের দিলাম, মা আমি তোমাকে অনেক মিস করি, আই লাভ ইউ মা।’






























































