‘ইউফোরিয়া ৩’ সিরিজটি এইচবিওতে মুক্তির পর বিশ্বব্যাপী তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। চার বছর বিরতির পর আসছে সিরিজটির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের মৌসুমে দেখা যাবে পাঁচ বছর পর নতুন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে চরিত্রগুলো। শেষ পর্যন্ত কী হবে? সিরিজটিতে অভিনয় করেছেন জেনডায়া, সিডনি সুইনি, হান্টার শেফার, জ্যাকব এলর্ডি।
এবারের মৌসুমের প্রথম পর্ব মুক্তি পাবে ১২ এপ্রিল, বাকি সাত পর্ব আসবে আগামী ৩১ মে পর্যন্ত। ‘আনটোল্ড: চেজ মেটস’ তথ্যচিত্রটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। এটি পরিচালনা করেছেন থমাস ট্যাংক্রিড।






























































